728x90 AdSpace

Popular Posts

Tuesday, 13 March 2018

রাম রহিমকে নিয়ে ছবি, হানিপ্রীত হচ্ছেন রাখি

গত ২৮ আগস্ট ভারতের তথাকথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ড প্রদান করেন ভারতীয় আদালত। কিন্তু দুই মাস না পেরোতেই বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে নাচতে দেখা গেল রাম রহিম সিংকে। না, কোনো বিশেষ সুবিধায় কারাগার থেকে বের হয়ে আসেননি গুরমিত। দ্য কুইন্টের খবরে প্রকাশ, গুরমিত রাম রহিম সিংকে নিয়ে এবার বলিউডে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। আর সে ছবিরই একটি গানের দৃশ্যে রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা গেছে গুরমিতরূপী বলিউড অভিনেতা রাজা মুরাদকে।
ভারতের ‘রকস্টার বাবা’খ্যাত গুরমিতকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘আব ইনসাফ হোগা’। চলচ্চিত্রে গুরমিতের পালিত কন্যা হানিপ্রীত সিং ইনসানের চরিত্রে অভিনয় করবেন রাখি সাওয়ান্ত। এ ছাড়া বিগ বসে অংশ নেওয়া ইজাজ খানকেও দেখা যাবে ছবিটিতে। তিনি অভিনয় করবেন মামলার তদন্ত কর্মকর্তার চরিত্রে। 
গুরমিত নিজেও এ পর্যন্ত পাঁচটি চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রগুলো হচ্ছে—‘এমএসজি : দ্য মেসেঞ্জার’ (২০১৫), ‘এমএসজি : দ্য ওয়ারিওর লায়ন হার্ট’ (২০১৬), ‘হিন্দ কা নাপাক কো জাওয়াব’ (২০১৭), ‘এমএসজি : লায়ন হার্ট-২’ (২০১৭) ও ‘জাট্টু ইঞ্জিনিয়ার’ (২০১৭)। এ ছাড়া নিজের সিনেমার বেশিরভাগ গানও লিখেছেন তিনি।  
২০০২ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি এবং পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের প্রধান বিচারপতি দ্বয়ের কাছে রাম রহিমের ‘কুকীর্তি’র চিঠিটি লেখেন হরিয়ানার সিরসা শহরের ‘গুরু’ রাম রহিমের ডেরার এক নারী। সেখানে আনা হয় রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ। তুলে ধরা হয় ডেরার ভেতরে বিভিন্ন অনাচারের কথা।
অবশেষে নানা চড়াই-উৎরাই পেরিয়ে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) অস্থায়ী আদালত দুই মামলায় রাম রহিমকে ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন। এ রায় কার্যকর হয়েছে। বর্তমানে রাম রহিম কারাগারে রয়েছেন।

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: রাম রহিমকে নিয়ে ছবি, হানিপ্রীত হচ্ছেন রাখি Rating: 5 Reviewed By: সত্যের আলো